ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন ৬ নং ত্রিশাল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কোনাবাড়ি গ্রামে অত্র মাদ্রাসাটি অবস্থিত। ১৯৮৫ ইং সনে মাদ্রাসা স্তাপনের যাত্রা শুরু হলেও ১৯৮৭ ইং সনে মাদ্রাসার বর্তমান সুপার জনাব মোঃ ইকবাল হুছাইন মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে । ১৯৯৪ ইং সনে ১ম স্বীকৃতি লাভ করে অদ্যাবধি সুচারুরূপে পরিগনিত হয়ে আসছে। বর্তমানে মাদরাসাটিতে এবতেদায়ী ১ম শ্রেণী হইতে ফাজিল ৩য় বর্ষ পর্যন্ত ৫৫১ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত আছে। ১৪ জন শিক্ষক – শিক্ষিকা ও ৪ জন কর্মচারীসহ মোট ১৮ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত আছেন। যাহারা অত্র মাদরাসার জন্য টাকা, জমি, শ্রম ও মেধা দিয়ে সহযোগিতা করে ত্যাগ করেছেন আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নছীব করুন! (আমিন)