সুবিধা-সমূহ

যাতায়াত ব্যবস্থা

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন ৬নং ত্রিশাল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান কোনাবাড়ী ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসায় ত্রিশালের হরিরামপুর স্ট্যান্ড থেকে সিএনজি/অটো করে সরাসরি যাতায়াত করা যায়।

লাইব্রেরী সুবিধা

আমাদের প্রতিষ্ঠানে একটি লাইব্রেরী রয়েছে। যেখানে শিক্ষার্থীরা জ্ঞানচর্চা করতে পারে। মেধা বিকাশের জন্য লাইব্রেরির কোন বিকল্প নেই। প্রতিষ্ঠানের লাইব্রেরিতে সকাল ৮.৩০ টা হতে বিকাল ৪.০০ টা পর্যন্ত শিক্ষার্থীদের পড়ালেখা করার সুযোগ ও ব্যবস্থা আছে।

খেলাধুলা চর্চা

খেলাধুলা মানুষের জন্মগত স্বভাব। এর উদ্দেশ্য সাময়িক শরীর চর্চা। যা স্বাস্থ্যের জন্য উপকারী। বয়স ভেদে মানুষের শরীর চর্চার ধরনের পরিবর্তন হয়। খেলাধুলা চর্চার জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিবছর আয়োজন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

ডিজিটাল স্ক্রিনে শিক্ষা

শেখা ও শেখানো অধিকতর ফলপ্রসূ করার জন্য ইন্টারেক্টিভ শিক্ষার বিকল্প নেই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একটি মাল্টিমিডিয়া ক্লাস (সেমিনার রুম) আছে। যেখানে আমরা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সেমিনার করে থাকি ।

কম্পিউটার ল্যাব

আমাদের প্রতিষ্ঠানে সরকারী প্রকল্প শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের অর্থায়নে নির্মিত কম্পিউটার ল্যাব রয়েছে — যার আয়তন যথাক্রমে – ৪০০ বর্গফুট, রুমের ধরন-পাকা। কম্পিউটার লাবটিতে ল্যাপটপ রয়েছে ১৮টি। তাছাড়া ২৫ এমবিপিএস গতি সম্পন্ন ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে।

ব্যবহারবিধি – প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য কম্পিউটার শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কম্পিউটার ল্যাবে সপ্তাহে ৫ দিনই কম্পিউটার ক্লাস চলমান থাকে।

সংস্কৃতি চর্চা

দেশে দেশে যুগে যুগে মানুষের যে ইতিহাস রচিত হয়েছে, যে ইতিহাস রচিত হচ্ছে সে ইতিহাস আমাদের চোখের সামনে এ সত্যটাই তুলে ধরে যে, বেঁচে থাকার অর্থ শুধু টিকে থাকা নয়। আমরা এও জানি, সংস্কৃতি সাধনাই এ চেতনাবোধ মানুষের মনে জাগিয়ে তোলে। দেহের উর্ধ্বে মানুষের আরো দাবি আছে–সে দাবি মনের দাবি, আত্মার দাবি, প্রতিভার দাবি। এই দাবি পূরণের দায়িত্বভার কৃষ্টি ও সংস্কৃতি-সেবীদের ওপর। সেই সুবাদে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি আমাদের প্রতিষ্ঠান আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের ।